ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ভারতীয় চোরাচালানী মালামাল মাদকদ্রব্য আটক
- Update Time : ০৯:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১৫ Time View
সরাইল ব্রাহ্মণবাড়িয়া::রোজ বোধবার ১৭ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত ৩:৫৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস-৩,১৭২ পিস ও বাজি-২,২০০ পিস আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০,২৬,৪০০/- টাকা। আটককৃত উন্নতমানের সানগ্লাস এবং বাজি আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এ ছাড়াও গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৪,১৩,২০০/- (চার লক্ষ তেরো হাজার দুইশত) টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা, ১৩৩ বোতল ইস্কফ এবং ৫৮ বোতল বিদেশী মদ আকট করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) জাতীয় দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি কে বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান।

























