Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এসআরবি-৯-এর অভিযান: পাইপগান ও থানা থেকে লুট হওয়া কার্তুজ উদ্ধার

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৭:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি পাইপগান ও থানা থেকে লুট হওয়া দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৯, সিলেটের সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল। অভিযানের সময় অস্ত্র ও কার্তুজ ফেলে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। তাদের শনাক্ত করতে তদন্ত চলছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পূর্ব দিকে একটি নির্মাণাধীন ভবনসংলগ্ন ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা একটি কালো পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি লিডবল শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা একটি পাইপগানে খোদাই করা লেখা রয়েছে। অপর পাইপগানটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি। এতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে। বিশেষ লোহার পাত দিয়ে তৈরি হাতলটি ঝালাইয়ের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। অস্ত্রটির অগ্রভাগ ও হাতলসহ পেছনের অংশ সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।

উদ্ধার করা দুটি শর্টগানের কার্তুজের প্রাইমার অংশে লেখা রয়েছে। কার্তুজগুলোতে লাল রঙের তাজা শিশা গুলি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধার করা কার্তুজ দুটি থানা থেকে লুট হওয়া বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় এসআরবি-৯-এর অভিযান: পাইপগান ও থানা থেকে লুট হওয়া কার্তুজ উদ্ধার

Update Time : ০৭:২৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬