Dhaka ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

মনির হোসেন
  • Update Time : ০২:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন পরিষদ চত্বরে ইটের সলিং (ফ্ল্যাট ও হেরিংবোন বন্ড) নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ও পুরোনো ইট ব্যবহার, অপর্যাপ্ত বালু ভরাট এবং দায়সারাভাবে কাজ সম্পন্ন করার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষের চলাচল সহজ করতে এ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। তবে কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুসরণ না করার অভিযোগ ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, নিয়ম অনুযায়ী মাটি সমান ও শক্ত করে পর্যাপ্ত বালু দিয়ে ভালো মানের ইট বসানোর কথা থাকলেও তা করা হয়নি। বরং দুই ও তিন নম্বর ইট, পুরোনো ইট এবং অপর্যাপ্ত বালু ব্যবহার করে দায়সারাভাবে কাজ করা হয়েছে। ফলে অল্প সময়ের মধ্যেই সলিং দেবে গিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় এক বাসিন্দার দাবি, এ কাজের জন্য বরাদ্দ ছিল এক লাখ ৯৫ হাজার টাকা। অথচ ইট, বালু ও শ্রমিকসহ আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। বাকি অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এ বিষয়ে পুটখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। কাজটি ইউনিয়ন পরিষদের সচিব চঞ্চল কুমার খাঁ বাস্তবায়ন করেছেন। তবে বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন। কোনো অনিয়ম হয়ে থাকলে বাকি টাকার কাজ সম্পন্ন করে দেওয়া হবে।

সচেতন মহলের দাবি, দ্রুত নির্মাণকাজের গুণগত মান ও বরাদ্দের অর্থের হিসাব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

Update Time : ০২:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬