বিএনপি নেতা আব্দুল আজিজের শুভেচ্ছা
- Update Time : ১২:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ২৪৮ Time View
বিশেষ প্রতিনিধি::দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যপ্রজন্মের অহংকার ও দেশনায়ক তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তাঁর বাংলাদেশে আগমন উপলক্ষে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল আজিজ।
এক শুভেচ্ছা বার্তায় আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে প্রবাসে অবস্থান করলেও তারেক রহমান দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ছিলেন। তাঁর স্বদেশ আগমন দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার করবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে। দেশবাসী তাঁর প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।


























