Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান

মনির হোসেন
  • Update Time : ১০:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯৭ Time View

বেনাপোল প্রতিনিধি::যশোরের শার্শার উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন সমীকরণ। উপজেলার নিজামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীনের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার বিকালে উপজেলার গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজামপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

জনসভায় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জালাল উদ্দীন মেম্বারসহ ৬ জন নেতাকর্মী শার্শা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন।

যোগদানের বিষয়ে শার্শা উপজেলা জাময়াতের সেক্রেটারি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন,

জামায়াত ইসলামীর প্রতি আস্থা বিশ্বাস ও আগামীতে জামায়াত যে দেশ পরিচালনা করবে এ কারনে দলে দলে জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছে। নির্বাচনে আগে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি,ইসলামি আন্দোলন ও অনান্য দল থেকে আরো অনেকে জামায়াতে ইসলামীতে যোগদান করবে।

নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মুঠোফোন জানান,জামায়াতে যোগদানকারী জালাল উদ্দীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ দিন আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিএনপির সহসভাপতির নেতৃত্বে ৬ জনের জামায়াতে যোগদান

Update Time : ১০:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬