Dhaka ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল

মোঃ আনোয়ার হোসেন
  • Update Time : ০৩:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪১ Time View

নিজস্ব প্রতিনিধি :: পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদের পিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অ্যাডমিন অফিসার হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ আর নেই।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদ তাঁর দীর্ঘ কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অ্যাডমিন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে সহকর্মী ও সংশ্লিষ্টদের কাছে একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা শেষে ভোলা জেলার নিজ জন্মস্থানস্থ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
তাঁর ইন্তেকালে পরিবেশ আন্দোলন মঞ্চের নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।

পরিবেশ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

মহান আল্লাহ তাআলা মরহুম হাজী মোঃ ওয়াহিদ উদ্দিন আহমেদের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন। আমিন।

Tag :

Please Share This Post in Your Social Media

পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতির পিতার ইন্তেকাল

Update Time : ০৩:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬