পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- Update Time : ০৩:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৯ Time View
পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যবাহী পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-গঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর ২০২৬) সকাল ১০:০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবুল কৃষ্ণ শীলের সার্বিক সঞ্চালনায় এবং পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব ইখতিয়ার রহমান কবির।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গলাচিপা পৌর বিএনপির আহবায়ক জনাব মোঃ রফিকুল ইসলাম; গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ—জনাব মোঃ আব্দুস সোবাহান মিয়া, জনাব মোঃ মনিরুজ্জামান নেছার, জনাব মোঃ আশরাফ উজ্জামান, জনাব মোঃ মকবুল হোসেন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার শূরা সদস্য জনাব মোঃ ফোরকান মিয়া।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও পরিচিতি পর্ব সম্পন্ন হয়। বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং এলাকার শিক্ষা প্রসারে নব-গঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
























