পত্নীতলায় ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ২ জন আহত এবং মৃত্যু ১
- Update Time : ০৯:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২০৮ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর পত্নীতলা উপজেলায় চার্জার ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে জয় (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বাকরইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জয় উপজেলার ছোট চাঁদপুর এলাকার রঞ্জনের ছেলে। আহতরা হলেন— একই এলাকার উৎস (২৫) ও তপু (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে এক চার্জার ভ্যানকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলটি ভ্যানটির সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী আসা এক ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই জয় মারা যান। আর উৎস ও তপুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।



















