Dhaka ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী-৩, জলঢাকা আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী

মনিরুজ্জামান লেবু
  • Update Time : ১০:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬০ Time View

নীলফামারী প্রতিনিধি::কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নীলফামারী-৩, জলঢাকা আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।এ আসনে ১০৫ টি ভোট কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১ লাখ ৯ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৮০৭ ভোট।

এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মোঃ রোহান চৌধুরী
লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৯১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার হাতপাখা প্রতীকে পেয়েছেন ৯৯০ ভোট।

জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪৪ হাজার ৫৬৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারী-৩, জলঢাকা আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী

Update Time : ১০:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬