Dhaka ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ.লীগ নেতা শাহজাহান আলী গ্রেফতার

সাকিল হোসেন
  • Update Time : ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / ৭৯ Time View

নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ নম্বর উমার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সেক্রেটারি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী (৪৮) গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে উপজেলার উমার ইউনিয়নের চকচন্ডি গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান আলীকে সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেফতার করা হয়।

শাহজাহান আলী চকচন্ডি গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ধামইরহাট থানা পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারের কারণ এবং সংশ্লিষ্ট মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নিষিদ্ধ আ.লীগ নেতা শাহজাহান আলী গ্রেফতার

Update Time : ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬