Dhaka ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎ ‎নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা

‎ ‎মো শান্ত খান
  • Update Time : ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৩ Time View

ঢাকা জেলা প্রতিনিধি ::‎জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঢাকা-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তার এই বিজয়ে সাভার ও আশুলিয়া এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও দেখা গেছে আশাবাদ।

‎নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাভার পৌর যুবদল নেতা মোঃ নাহিদুল ইসলাম নাহিদ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ডাঃ সালাউদ্দিন বাবুর এই বিজয় জনগণের আস্থার বিজয়। দীর্ঘদিন ধরে তিনি মানুষের পাশে থেকে যে বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন, তারই প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।

‎তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি বাস্তবায়নে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। “তারেক রহমানের নেতৃত্বে যে উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই লক্ষ্য অর্জনে এই বিজয় নতুন শক্তি যোগাবে,” যোগ করেন নাহিদ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক হিসেবে পেশাগত জীবনের পাশাপাশি ডাঃ সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। অসহায় মানুষের চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের সহায়তা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেন।

‎এলাকাবাসী আশা করছেন, নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকা-১৯ আসনের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি ইতিবাচক ও দৃশ্যমান ভূমিকা রাখবেন—এমনটাই বিশ্বাস স্থানীয়দের।

Tag :

Please Share This Post in Your Social Media

‎ ‎নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা

Update Time : ১০:১৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬