Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুজন আলী
  • Update Time : ০৭:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২৯৫ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ডেভিল হ্যান্ড টু অভিযানের অংশ হিসেবে হামলা, নাশকতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ কালাচান শেখ (৪৬)। তিনি মৃত আছালত শেখের পুত্র। তার বাড়ি বড় বালিয়া গ্রামে, ৫ নং বালিয়া ইউনিয়ন, ভূল্লী থানা, জেলা ঠাকুরগাঁও।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কালাচান শেখ ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২৪ ঘণ্টায় ভূল্লী থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-২২/জি আর-৪১৩, তারিখ-২০/১১/২০২৫ খ্রি:, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ অনুযায়ী মামলা চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঠাকুরগাঁও সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, “হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলায় ডেভিল হ্যান্ড টু অভিযানের অংশ হিসেবে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাকে ঠাকুরগাঁও সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Update Time : ০৭:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫