Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনসভা অনুষ্ঠিত

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৭ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, বিকাল ৫টায় এ জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ মতিউর রহমান। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ আসনের সদস্য জনাব মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জনাব মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাহারোল উপজেলা শাখার সভাপতি মোঃ ফয়সাল ইসলাম এবং দিনাজপুর–১ আসনে গণভোটের পক্ষে প্রার্থী ও এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শহিদুল্লাহ, আমীর, ২নং রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী, কাহারোল।
জনসভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

জনসভা অনুষ্ঠিত

Update Time : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬