Dhaka ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামী চার দশক পর গ্রেফতার

মোহাম্মদ জহিরুল ইসলাম
  • Update Time : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫২৪ Time View

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী চার দশক পর গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। উপজেলার চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রাধান আসামী মো. হারুন হাওলাদার (৬০) নামের সাজা প্রাপ্ত এ আসামীকে বৃহস্পতিবার রাতেএস,আই বেল্লাল হোসাইন (নি:)সহ একটি টিম অভিযান চালিয়ে ঢাকার লাল বাগ এলাকার রোকেয়া কুঞ্জু কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো আশাদুর রহমান।
গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গত ১৯৮৮ সালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের দেবন্দ্র শিকারীকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৯৮৮ সালের ১৭ জুন একটি হত্যা মামলা দায়ের করেন নিহত দেবেন্দ্র ওরফে দেবু শিকারীর মেয়ে কল্পনা শিকারী। আদালত দীর্ঘ বিচার শেষে একই এলাকার ছত্তার হাওলাদেরে (কমান্ডার) ছেলে মো. হারুন হাওলাদারকে যাবত জীবন সাজা প্রদান করেন। এর পর থেকেই হারুন হাওলাদার পলাতক ছিলেন।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো. আশাদুর রহমান বলেন, গলাচিপার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের আলোচিত দেবু শিকারী হত্যা মামলার আসামী হারুনকে আদালতের নির্দেশ পেয়ে দীর্ঘ অভিযান চালিয়ে ৩৮ বছর পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে তাকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রধান আসামী চার দশক পর গ্রেফতার

Update Time : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫