Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

শান্ত খান
  • Update Time : ০৯:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ২২০ Time View

বিশেষ প্রতিনিধি::সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাভারে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. জামাল উদ্দিন সরকারের প্রতিষ্ঠিত জামাল উলুম জমিলা খাতুন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ কোরআন খতমের আয়োজন করা হয়।

ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে মাদ্রাসার হাফেজিয়া বিভাগের শিক্ষার্থীরা কোরআন খতম সম্পন্ন করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন শোকাতুর কণ্ঠে বলেন,আজ আমরা সারা বাংলাদেশের একজন অভিভাবককে হারিয়েছি। তিনি আজীবন এ দেশের মানুষের অধিকার রক্ষায় আপসহীনভাবে লড়াই করে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আজ কোরআন খতমের আয়োজন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত আগামী সাত দিনের কর্মসূচি যথাযথভাবে পালন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল

Update Time : ০৯:২১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫