উঠান বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৭৭ Time View
দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ০২নং ওয়ার্ডের উত্তর সুজালপুর এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মতিউর রহমান।
বক্তব্যে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও দোয়ায় আগামী দিনে একটি কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং আগামীর রাজনীতিতে জনাব মোঃ মতিউর রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেন।

























