Dhaka ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ

Reporter Name
  • Update Time : ১২:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই দশকেও মধ্যে খ্রিষ্টধর্মকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে পরিণত হতে পারে ইসলাম। সম্প্রতি প্রকাশিত এই বৈশ্বিক জনসংখ্যা পূর্বাভাসে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ধর্মীয় জনগোষ্ঠীগুলোর সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার ওপর ভিত্তি করে এই গবেষণাটি পরিচালনা করা হয়েছে, যা বৈগোলিক বিস্তার এবং জনসংখ্যার বিভিন্ন দিক তুলে ধরে। পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রজেক্টের অংশ হিসেবে এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো মুসলিম নারীদের তুলনামূলক বেশি সন্তান জন্মদানের হার। পরিসংখ্যান অনুযায়ী, একজন মুসলিম নারী গড়ে প্রায় তিনটি সন্তানের জন্ম দিয়ে থাকেন, যা বিশ্বের অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় বেশি। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে গড় সন্তান জন্মদানের হার অপেক্ষাকৃত কম। প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয় হারের চেয়ে মুসলিম জনগোষ্ঠীর জন্মহার বেশি থাকায় প্রাকৃতিক নিয়মেই এই সম্প্রদায় দ্রুত প্রসার লাভ করছে।

প্রাকৃতিক প্রবৃদ্ধির পাশাপাশি ধর্মান্তরের বিষয়টিও ধর্মীয় জনসংখ্যার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ধর্ম পরিবর্তন ও ধর্ম ত্যাগের প্রবণতার কারণে খ্রিষ্টান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমতে পারে। বিশেষ করে খ্রিষ্টধর্ম ত্যাগকারী অনেকেরই পরবর্তী সময়ে কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত না হওয়ার প্রবণতা রয়েছে। তবে ইসলাম ধর্মের ক্ষেত্রে ধর্মান্তরের প্রভাব তুলনামূলক কম এবং মূলত জন্মহার ও প্রাকৃতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করেই মুসলিম জনসংখ্যা শীর্ষে পৌঁছাবে।

আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার বড় অংশ বৃদ্ধি পাবে এমন সব দেশে যেখানে মুসলমানরা ইতিমধ্যে সংখ্যাগরিষ্ঠ। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে মুসলিমদের অনুপাত আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। গবেষকদের মতে, পাকিস্তানের জনসংখ্যা আগামী কয়েক দশকে দ্বিগুণ হয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর রাষ্ট্রে পরিণত হতে পারে।

একইভাবে খ্রিষ্টান জনসংখ্যার প্রবৃদ্ধিও নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বের যেসব রাষ্ট্রে খ্রিষ্টানরা বর্তমানে সংখ্যাগরিষ্ঠ, মূলত সেখানেই এই জনগোষ্ঠীর সিংহভাগ বৃদ্ধি ঘটবে। গবেষকরা অবশ্য এটিও উল্লেখ করেছেন যে, আর্থসামাজিক পরিস্থিতি, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো অপ্রত্যাশিত ঘটনাগুলো বৈশ্বিক জনসংখ্যার এই দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে কিছুটা প্রভাবিত করতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ

Update Time : ১২:৩৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬