শিরোনামঃ
১০০ পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১
সাকিল হোসেন
- Update Time : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১৬৪ Time View
নওগাঁ জেলা প্রতিনিধি::নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ ২৩-১২-২০২৫ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম গতকাল বৃহস্পতিবার রাত ০৯.৩০ ঘটিকার সময় নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন মহিষবাথান গ্রামের আত্রাই নদীর ঘাট এলাকায় অবস্থানকারী আসামি মোঃ আব্দুল মান্নান (২৭) পিতা মৃত জিল্লুর রহমান সাং মহিষবাথান থানা মহাদেবপুর জেলা নওগাঁ এর দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামির হেফাজত হতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ বিষয়ে মহাদেবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
Tag :
















