Dhaka ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : ১২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View

খেলা ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে আলোচিত বল টেম্পারিং বা স্যান্ডপেপার কাণ্ডের ঘটনাটি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সম্প্রতি প্রকাশিত উসমান খাজার আত্মজীবনীমূলক বইয়ে এই বিতর্কিত ঘটনার পেছনে ড্রেসিংরুমের আরও অনেকের সংশ্লিষ্টতার দাবি করা হয়েছে। এরপরই পুরো তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তাঁর মতে, তৎকালীন তদন্ত ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত।

উসমান খাজার বইয়ে দাবি করা হয়েছে যে, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে কেবল শাস্তি পাওয়া তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই জানতেন না, বরং দলের ড্রেসিংরুমের অন্য সদস্যরাও বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। এই দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্নার। তিনি জানান, ২০১৮ সালের ওই ঘটনার তদন্তকালে দলের তিন মূল পেসার ও স্পিনারকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ওয়ার্নার প্রশ্ন তুলেছেন যে, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নের মতো অভিজ্ঞ বোলারদের জিজ্ঞাসাবাদ না করেই ক্রিকেট অস্ট্রেলিয়া কীভাবে দাবি করল যে বোলাররা কিছুই জানতেন না। তাঁর অভিযোগ, ক্রিকেট অস্ট্রেলিয়া শুরু থেকেই নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড়কে বলি দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করেছে। পুরো সত্য আড়াল করতেই একটি পক্ষপাতদুষ্ট তদন্ত পরিচালনা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এদিকে খাজার এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। তিনি খাজার বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে অভিহিত করেছেন। তবে কামিন্সের এই অবস্থানের তীব্র সমালোচনা করে ওয়ার্নার উসমান খাজার পক্ষ নিয়েছেন এবং খাজার দাবিকে শতভাগ সত্য বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি বর্তমান অধিনায়কের বিরুদ্ধে সতীর্থদের বিপদে ফেলার অভিযোগও এনেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ভেতরের এই মতবিরোধ ও পরস্পরবিরোধী মন্তব্যে দেশটির ক্রিকেট মহলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

Update Time : ১২:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬