Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ৩০ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

Reporter Name
  • Update Time : ০৮:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪৩ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি :: চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ৬০০ বস্তা ইউরিয়া সার। এসব বস্তায় মোট ৩০ হাজার কেজি সার ছিল, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।

অভিযানে সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, দুটি ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সীতাকুণ্ডে ৩০ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক

Update Time : ০৮:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬