Dhaka ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ‘অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন ২৯ মে ২০২৬ই্য

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • / ৪৬ Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত-কে নিয়ে রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার (২৯ মে ২০২৬ইং) বিকেল ৪টায় সরাইলের ত্রিতাল সঙ্গীত নিকেতনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে উল্লাসকর দত্ত কেন্দ্রীয় স্মৃতি পরিষদ।

গ্রন্থটি রচনা করেছেন লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ। বইটিতে অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্তের বর্ণাঢ্য জীবন, ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা, কারাবরণ, দেশপ্রেম এবং ত্যাগের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের কাছে দেশের স্বাধীনতা সংগ্রাম ও ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান উল্লাসকর দত্তের বিপ্লবী কর্মকাণ্ড ও আত্মত্যাগের ইতিহাস নতুন করে তুলে ধরতে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে গ্রন্থটির ওপর আলোচনা, স্মৃতিচারণ এবং অগ্নিযুগের বিপ্লবীদের অবদান নিয়ে বিশেষ বক্তব্য প্রদান করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী মাস্টার। তিনি উল্লাসকর দত্ত কেন্দ্রীয় স্মৃতি পরিষদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম রিপন, যিনি সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, উল্লাসকর দত্ত শুধু একজন বিপ্লবী নন, তিনি ছিলেন উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের এক সাহসী ও প্রেরণাদায়ী নাম। তাঁর আদর্শ, আত্মত্যাগ ও সংগ্রামী জীবন আজও তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ কারণে তাঁর জীবনভিত্তিক গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ত্রিতাল সঙ্গীত নিকেতনকে সাজানো হচ্ছে বর্ণিল আয়োজনে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনাও থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লাসকর দত্ত কেন্দ্রীয় স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও বিপ্লবী উল্লাসকর দত্তকে নিয়ে গবেষণা, স্মরণসভা, প্রকাশনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিহাসচর্চায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিও হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন অনুষ্ঠান কতৃপক্ষ,

অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে ‘অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন ২৯ মে ২০২৬ই্য

Update Time : ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬