Dhaka ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৫০ Time View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বীরমুক্তিযোদ্ধা আশরাফুল হক মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান।

শুক্রবার সকালে কয়লাদিয়াড় উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কয়লাদিয়াড় কেন্দ্রীয় গোরস্তানে তার মরদেহ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।

তার জানাযায় অংশ নেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসসহ বিভিন্ন ইউনিটের বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় মুসল্লিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল মাস্টার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

Update Time : ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫