Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

মনির হোসেন
  • Update Time : ০৯:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View

বেনাপোল প্রতিনিধি :: যশোর শার্শা উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজসংলগ্ন একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি চৌকস দল শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন নামে এক ব্যক্তির ধানক্ষেতের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে ফেলে যাওয়া একটি পুরোনো দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান,উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামীদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ ও গ্রেফতার অভিযান অব্যহত আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

Update Time : ০৯:৪৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬