Dhaka ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কলকাতা রোডে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

মনির হোসেন
  • Update Time : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬৭ Time View

বেনাপোল প্রতিনিধি::: বেনাপোল মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম চয়ন (২২)। তিনি বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে (নাম জানা যায়নি)। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়; পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, চয়ন মোটরসাইকেল যোগে যশোর কলকাতা রোডে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা যুবক গুরুতর আহত হন।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর কলকাতা রোডে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

Update Time : ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫