Dhaka ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস

জামাল উদ্দীন
  • Update Time : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৭১ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া ও আঁধার ঘোনা পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির একাধিক ভ্রাম্যমাণ কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারসহ কয়েকজনকে আ-টক করেছে র‌্যাব। অভিযানে কয়েকটি অস্ত্র কারখানা ধ্বংস করে দেওয়া হলেও এখনও পাহাড়ের গহীনে আরও কারখানা অ-ক্ষত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, চারদিকে সাগরবেষ্টিত হওয়ায় একপ্রান্তে অভিযান শুরু হলে সন্ত্রাসী ও অস্ত্র কারিগররা অন্যপ্রান্তে পালিয়ে যায়। ফলে পুরো পাহাড়জুড়ে চিরুনি অভিযান চালালেই এই অবৈধ অস্ত্র কারখানাগুলো সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।

অভিযানে শতাধিক র‌্যাব সদস্য ছাড়াও পুলিশ অংশ নেয়। র‌্যাব-৭ চট্টগ্রাম ও কক্সবাজার ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান চলাকালে বি-স্ফোরণের মতো শব্দও শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশখালী পাহাড়ে র‍্যাবের চিরুনি অভিযান: অস্ত্র কারখানা ধ্বংস

Update Time : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫