শিরোনামঃ
ময়দানদিঘী ইউ পি চেয়ারম্যান আব্দুল জব্বার আর নেই
মোঃ শাহজাহান কবির প্রধান
- Update Time : ১২:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ২৮ Time View
পঞ্চগড় জেলা প্রতিনিধি
শোক বার্তা পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল জব্বার গতকাল বিকেল তিনটায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর, মৃত্যু কালে উনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের তিনি বড় ভাই। তিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক পিপি এডভোকেট মোঃওয়াহিদুজ্জান সুজা। আজ দুপুর দুইটায় ময়দানদিঘিতে তিনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, জানাজার নামাজ শেষে মহাজন পাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হবে ইনশাল্লাহ।পরিবারের পক্ষ থেকে তার জামাই বিচারপতি সাগর সকলের কাছে দোয়া চেয়েছেন।
Tag :




















