Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১০৬ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২১ জুন ২০২৬ তারিখে উপজেলার কল্যাণীবাজার এলাকায় এক ব্যক্তি চোলাই মদ পান করে মাতলামি করছিলেন। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের কল্যাণী কোনাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মান্নান হোসেন মনা।

সোমবার (২২ জুন) দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বীরগঞ্জ থানা পুলিশ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করে।
আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ড

Update Time : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬