ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৮২ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
বুধবার (১ লা জুলাাই ২০২৬)
জেলা পুলিশের তথ্য অনুযায়ী,
গত ৩০ জুন ২০২৬ ইং মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আব্দুল মোতালেবের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মো. আব্দুল মোতালেব পিতাঃ মৃত আলাল উদ্দিন এর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।















