ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ১৪২ পিস ভারতীয় কাতান শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
- Update Time : ০৬:৫৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ৯ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার(৩ আগস্ট ২০২৬ইং)
জেলা পুলিশের তথ্যমতে, রবিবার ২ আগস্ট ২০২৬ইং দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৪২ পিস ভারতীয় কাতান শাড়ি উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা সদেশ পাল ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সদেশ পাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামের সমবেশ পালের ছেলে। অপর গ্রেপ্তার কামাল হোসেন একই উপজেলার নরসিংহেরগাঁও গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা শাড়ি ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।



















