Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া ২০২৬’কর্মসূচী শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(৪ আগস্ট ২০২৬ই্ং) জেলা প্রশাসকের উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে এ কর্মসূচির শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে বই পড়ার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞানভিত্তিক বিভিন্ন বই পাঠ সৃজনশীলতা, কল্পনাশক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা বই পড়া কর্মসূচিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার উপকারিতা, সাহিত্যের সঙ্গে সম্পর্ক, কর্মসূচিতে অংশগ্রহণের নিয়মাবলি এবং আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হবে।

পর্যায়ক্রমে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বই পড়া প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা, পাঠ-আলোচনা এবং উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। কর্মসূচিতে সেরা পাঠকদের নির্বাচন করে পুরস্কার ও সনদ প্রদান করা হবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

জেলা প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানভিত্তিক, সৃজনশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া ২০২৬’কর্মসূচী শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Update Time : ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬