Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৪ আসামি গ্রেফতার

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ০৬:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ২১ Time View

দিনাজপুর জেলা প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার ও মাদক সেবনের অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস আলী (৪০) ও মোঃ নুরুজ্জামান জীবন (২৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৯৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বীরগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মামলাটি বীরগঞ্জ থানার মামলা নং-৬, তারিখ ১১/০৬/২০২৬।

এছাড়াও ১২ জুন ২০২৬ তারিখে বীরগঞ্জ উপজেলার দলুয়া গ্রামের মোহাম্মদ টিপু সুলতান (২৯)-কে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি বীরগঞ্জ থানার মামলা নং-৮, তারিখ ১২/০৬/২০২৬।

অপরদিকে বীরগঞ্জ থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে মোঃ রিয়াদ আলী (২৬)-কে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে তাদের দিনাজপুরের বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে প্রেরণ করা হবে।

মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৪ আসামি গ্রেফতার

Update Time : ০৬:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬