Dhaka ১২:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বীরগঞ্জে আইন-প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

‎ মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২২২ Time View

দিনাজপুর প্রতিনিধি::গতকাল ১২ অক্টোবর রবিবার সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয় হলরুমে নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু করার পক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎উক্ত সাংবাদিক সম্মেলনে যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত, স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান, ” নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”- এর মালিকগন বলেন, তারা তাদের অতীতের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য আইন-প্রশাসন ও সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন। দুঃখ প্রকাশসহ অঙ্গিকার করেন যে, ক্লিনিক চালুর পর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, মানসম্মত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসহ সুদক্ষ প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের দ্বারা ব্যবসায়ীক কর্মকান্ড তথা প্রসূতি অপারেশন করাবেন।

‎যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে সজাগ থাকবেন।

‎তারা বলেন আমরা অনুতপ্ত, ক্লিনিকেও নয় মেডিক্যাল কলেজে নেয়ার পর এক প্রসূতি মৃত্যুর ঘটনায় সীমাহীন হয়রানি এবং বিপুল পরিমান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি।

‎আমরা কয়েক মাস যাবত ক্লিনিকে কর্মরত নার্স, আয়া ও কর্মচারীগনসহ মানবেতর জীবনযাপন করছি ।

‎ইতোমধ্যে নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়মতান্ত্রিক
‎ভাবে পরিচালনার জন্য লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্রাদি হালনাগাদ করা হয়েছে।

‎তাই খুব শিঘ্রই আমাদের নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে পুর্বের ন্যায় কর্মক্ষম করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন সঙ্গে ছিলেন অপর দুই পার্টনার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা।

Tag :

Please Share This Post in Your Social Media

‎বীরগঞ্জে আইন-প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

Update Time : ১০:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫