Dhaka ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি সিগারেট জব্দ

আব্দুর রাজ্জাক
  • Update Time : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ২৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা ৩০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬ইং)
জেলা পুলিশ সূত্রে জানা যায়,২৭ জুলাই সোম বার সকাল ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মজিবুর রহমান (পিতা: নুর আহমদ) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ রুপকানিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত সিগারেট জব্দ করা হয়।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিদেশি সিগারেট জব্দ

Update Time : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬