Dhaka ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নব নিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ, এবং কার্যালয়ে তালা

মোঃ রিয়াজ হোসেন
  • Update Time : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৬১ Time View

বরিশাল জেলা প্রতিনিধি::বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসে বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতিবাদ বিক্ষোভ এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সামনে, বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী এবং সাধারণ জনগণের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

এসময় আন্দোলনকারীরা বলেন, ডা. এস এম মনিরুজ্জামান জুলাই আন্দোলনের সময় শান্তি সমাবেশের একটি অংশ ছিল। ওই সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের তালিকা বিভিন্ন সরকারি তদন্ত সংস্থার কাছে দেয়া হয়েছিল। তাকে কিভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে নিয়োগ দেয়া হয়েছে যা সমীচীন নয় বলে জানান তারা। তাই দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসে বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ বাতিলের দাবী জানান আন্দোলনকারীরা। দাবী না মানলে আগামীতে আরও কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বিক্ষোভ কারীরা।

পরে তারা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

উল্লেখ্য, বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানকে পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র‌নালয়। রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বরিশালে নব নিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ, এবং কার্যালয়ে তালা

Update Time : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬