Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর আত্রাই নদীতে দূর্গাপ্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি নামে এক কিশোর নিখোঁজ

উজ্জ্বল কুমার সরকার
  • Update Time : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১৭৫ Time View

নওগাঁ প্রতিনিধি::নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জন উৎসবের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলেন।

রনিদের বহনকারী নৌকাটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রনি।
রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
নওগাঁ #

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর আত্রাই নদীতে দূর্গাপ্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি নামে এক কিশোর নিখোঁজ

Update Time : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫