তোরাবগঞ্জ ইউনিয়নের প্রথম সহকারী জজ হলেন ফারুক হোসেন: এলাকাজুড়ে আনন্দের বন্যা
- Update Time : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৬৩ Time View
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ ফারুক হোসেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ পদে সাময়িকভাবে মনোনীত হয়েছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও পুরো এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশ থেকে মেধার ভিত্তিতে মোট ২০০ জনকে সহকারী জজ পদে মনোনীত করা হয়। শিক্ষাজীবন ও পারিবারিক পরিচিতি
মোহাম্মদ ফারুক হোসেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল শহীদ ও বকুল বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে।
তিনি স্থানীয় কমলনগর ছুফিয়া দারুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১২ সালে জিপিএ-৫ পেয়ে ইবতেদায়ি ও দাখিল পাস করেন। পরবর্তীতে হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এরপর তিনি স্বনামধন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।


























