জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা
- Update Time : ০৯:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ৫ Time View
বেনাপোল প্রতিনিধি :: যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যকরী সংসদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে অংশ নিতে ১১ পদে পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস ও সদস্য সচিব অ্যাডভোকেট এমএ গফুর এ প্যানেল ঘোষণার তথ্য জানিয়েছেন,
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষিত প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নূর আলম পান্নু প্রার্থী মনোনীত হয়েছেন।
প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ, সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন ও মো. সিরাজুল ইসলাম সাগর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে সুদীপ্ত কুমার ও শামস ইমরান।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহসীন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবনের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৪ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত। ১৬ নভেম্বর দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে। একই দিন বৈধ প্রার্থীদের তালিকা সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ভোট গ্রহণ ২৮ নভেম্বর সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

























