গলাচিপায় যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৮:২২:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ৩২ Time View
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে যুবঅধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবঅধিকার পরিষদের আয়োজনে সোমবার বিকেল ৪টায় স্থানীয় পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. রাসেল প্যাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুজ্জামান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম, যুব অধিকার নেতা আবুল হোসেন প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

















