Dhaka ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা

Reporter Name
  • Update Time : ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

অর্থনীতি ডেস্ক: কক্সবাজারে আয়োজিত এক আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রেস ব্রিফিং নোটে দেশের অর্থনীতি ও ঋণ পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, ২০২২ সালের ৩০ জুন থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত দুই বছরের ব্যবধানে দেশের সরকারি ঋণের পরিমাণ সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। এই সময়ে মোট সরকারি ঋণ ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এর ফলে দেশের জিডিপির তুলনায় ঋণের বোঝা উল্লেখযোগ্যভাবে ভারী হয়েছে এবং ২০২৪ সালের জুন শেষে তা মোট দেশজ উৎপাদনের ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১০৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেবল সরকারের সুদ পরিশোধের বাবদ ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ করে বৈদেশিক ঋণের ক্ষেত্রে সুদের চাপ অনেক বেশি বেড়েছে, যেখানে আগের তুলনায় বৈদেশিক ঋণের সুদ পরিশোধ সাড়ে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে মোট তিন দশমিক চার বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে। সামনের বছরগুলোতে এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে এবং ২০২৫-২৬ অর্থবছরে এই বাবদ চারশ পঞ্চাশ কোটি ডলার ব্যয় হতে পারে যা পরবর্তীতে সাড়ে পাঁচশ কোটি ডলারে গিয়ে ঠেকতে পারে।

প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে যে, বিগত সরকারের মেয়াদের শেষ দিকে বাজেটঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ নামমাত্র থাকলেও ২০২৪ সালের জুনে তা বেড়ে ছাপান্ন হাজার সাতশ ৫০ কোটি টাকায় উন্নীত হয়। তবে বর্তমান দায়িত্বশীল মহলের প্রচেষ্টায় অর্থনৈতিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া অর্থায়ন নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। এছাড়া ট্রেজারি বিলের সুদের হার হ্রাস পাওয়ার ফলে সরকারের ঋণ নেওয়ার ব্যয়ও কিছুটা কমে এসেছে।

দীর্ঘ মেয়াদে এই ঋণ পরিস্থিতি টেকসই করার জন্য রাজস্ব আয় বৃদ্ধি এবং আর্থিক খাতের সংস্কারের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অপ্রয়োজনীয় কর ছাড় কমানো এবং কর ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের ওপর নির্ভরতা কমিয়ে কম সুদের দীর্ঘমেয়াদি অর্থায়নকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর মতে, ঋণের মোট পরিমাণের চেয়ে সংগৃহীত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা বেশি জরুরি। উৎপাদশীল ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমেই কেবল দেশের ঋণ ব্যবস্থাপনাকে টেকসই ও নিরাপদ রাখা সম্ভব বলে সম্মেলনে মত দিয়েছেন অর্থনীতিবিদরা।

Tag :

Please Share This Post in Your Social Media

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা

Update Time : ০৭:০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬