Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ

Reporter Name
  • Update Time : ১০:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৩০ Time View

নিজস্ব প্রতিবেদক: :রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মরহুম ডা. আরমানের স্মরণে মা ও শিশু সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে প্রায় ১০০ জন অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়।

কর্মসূচিটির আয়োজন করে স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও মা ও শিশু সংস্থার প্রতিনিধি উম্মে সালমা, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের সভাপতি ও স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন শিপলু, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ জমসেদ আলী খান, সংস্থাটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ রাজিউদ্দিন রাজা, গণমাধ্যম ও মানবাধিকার মোঃ আনোয়ার হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আওলাদ হোসেনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় মানুষের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। আয়োজনে: স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা ও হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন।
সহযোগিতায়: মা ও শিশু সংস্থা।
স্লোগান: ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, মশারি ব্যবহার করি, সুস্থ থাকি।

Tag :

Please Share This Post in Your Social Media

কামরাঙ্গীরচরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ

Update Time : ১০:৪৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬