Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় পুকুরে ভেসে থাকা নারীর মরদেহর পরিচয় শনাক্ত করেছে পুলিশ

মাটি মামুন
  • Update Time : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৩০ Time View

রংপুর প্রতিনিধি :: রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ দরগারপার জামে মসজিদসংলগ্ন পুকুরে ভেসে থাকা নারীর মরদেহর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁর নাম তাহমিনা খাতুন। তিনি হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে,তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

স্থানীয়রা পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে তাঁর পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান পাওয়া যায়। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানান,মরদেহের পরিবারের সন্ধান পাওয়া গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

কাউনিয়ায় পুকুরে ভেসে থাকা নারীর মরদেহর পরিচয় শনাক্ত করেছে পুলিশ

Update Time : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬