Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ সিএনজি চালক আটক

জামাল উদ্দীন
  • Update Time : ১০:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৪৯ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি::কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির বিশেষ অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার পশ্চিম লেদা গ্রামের মৃত কুলা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (৩৪)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বৃহস্পতিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত নারকোটিক্স ডগ ‘রকি’-এর সহায়তায় তল্লাশি অভিযান পরিচালনা করেন।

তল্লাশির একপর্যায়ে ডগ রকির সংকেতের ভিত্তিতে সিএনজির ব্যাটারির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা নীল পলিথিনে মোড়ানো ৬টি মিনি প্যাকেট থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সিএনজি চালক দিল মোহাম্মদকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফল অভিযান পরিচালনা করে আসছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ইয়াবাসহ সিএনজি চালক আটক

Update Time : ১০:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬