ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : ১১:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৭৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন২০২৬ইং) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াবাদী এলাকার কাউছার মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউছার মিয়া পিতাঃ মৃত হানিফ মিয়া নোয়াবাদী গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে পূর্বে মাদকসহ মোট চারটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















