১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার
- Update Time : ০৮:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৪ Time View
নওগাঁ:: নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪০ গ্রাম, গাঁজা সহ একজন মাদকের ডিলার আমিনুল ইসলাম সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।
গত ১৯/৪/২৬ খ্রিঃ মান্দা থানার নিয়মিত মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোঃ আমিনুল ইসলাম আমিন (৩৮), পিং-মোঃ আবুল কাশেম, মাতা মোসাঃ আলেয়া বিবি, সাং- ভারশো পশ্চিমপাড়া,থানা মানদা, জেলা নওগাঁ কে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে ।
সে বেশ কয়েকটি মামলার পলাতক আসামী। মান্দা থানায় এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী হিসেবে সে পরিচিত। তার গ্রেফতারে এলাকাবাসী যথেষ্ট উৎফুল্ল।
অদ্য ২০/৪/২৬ খ্রিঃ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দেলুয়াবাড়ি বাজারস্থ ফয়েজের অটো মিল এর সামনে থেকে আসামি মোঃ বেলাল হোসেন পিতা মৃত-পিয়ার বক্স সাং-, দেলুয়া বাড়ি মধ্যপাড়া,থানা – মান্দা জেলা- নওগাঁকে ৪০ পুরিয়া ওজন ১৪০ গ্রাম, গাঁজা সহ গ্রেফতার করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
নওগাঁ



















