Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ৭ নভেম্বর ২০২৬ইং উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ;: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মিছিল করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কয়েক শতাধিক মোটরসাইকেল ও কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

শোভাযাত্রার অগ্রভাগে কয়েক শতাধিক মোটরসাইকেল এবং পেছনে কয়েক হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে ঢাকঢোলের বাদ্যে সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
পরে শোভাযাত্রাটি সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয়। বক্তারা দিবসটির তাৎপর্য স্মরণ করে জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সরাইলে বিএনপির এ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে ৭ নভেম্বর ২০২৬ইং উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীদের ঢল

Update Time : ১০:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬