Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাল্লায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনুক দেবের ঘোষণা

তৌফিকুর রহমান তাহের
  • Update Time : ০৩:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / ২২৩ Time View

বিশেষ প্রতিনিধি;সুনামগঞ্জ::আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) নির্বাচনী এলাকায় যখন বিভিন্ন দলগুলোর মনোনয়ন প্রত্যাশীরা প্রচার প্রচারণায় ব্যস্ত, ঠিক তখনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের উপস্থিতি ঘোষণা করলেন দিরাই উপজেলার কালধর গ্রামের সুপরিচিত ব্যক্তিত্ব ঋতেশ দেব ঝিনুক। গত ২১ নভেম্বর (শুক্রবার) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থীতা ঘোষণা করেন এবং দিরাই-শাল্লার সর্বস্তরের জনসাধারণের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

ঋতেশ দেব ঝিনুক দি এইডেড হাইস্কুল থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। কলেজ জীবনে তিনি জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি রাজনীতি থেকে দূরে সরে এসে দেশ ও বিদেশের রাজনীতি এবং বিভিন্ন দলগুলোর কার্যক্রম গভীরভাবে পর্যালোচনা করেন। তিনি নিশ্চিত করেন যে, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিরাই-শাল্লায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, এর আগেও বিগত সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন।

দিরাই-শাল্লাবাসীর জীবনমান উন্নত ও এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নিয়ে ঋতেশ দেব ঝিনুক তাঁর বিস্তারিত নির্বাচনী পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মূল লক্ষ্য হলো এলাকার “অর্থনৈতিক মুক্তি” কর্মসংস্থান, প্রশিক্ষণ, যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, জরুরি সেতু ও টেকসই সড়ক নির্মাণ, হাসপাতাল আধুনিকায়ন, বোয়ালিয়া-আকিলশাহ এলাকায় নতুন হাসপাতাল নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি পাঠগ্রহণ ও পাঠদানে উদ্দীপ্ত করা, ওয়ার্ডভিত্তিক লাইব্রেরী, আবোড়া খেলার মাঠ নির্মাণ, জলমহাল ব্যবস্থাপনা, আইনের সঠিক প্রয়োগ, শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা সুনিশ্চিত করা। চট্টগ্রাম ও ঢাকায় গার্মেন্টস শিল্পে কর্মরত এবং বিদেশ থেকে আগত এলাকাবাসীর যেকোনো অসুবিধা ও দুর্ঘটনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ঋতেশ দেব ঝিনুক তাঁর বক্তব্যে বলেন, তিনি দিরাই-শাল্লার গ্রামে গ্রামে গিয়ে গ্রাম, ইউনিয়ন ও দিরাই পৌরসভার সব সমস্যা লিপিবদ্ধ করবেন এবং ভবিষ্যতে সমাধানের উদ্যোগ নেবেন। তিনি তাঁর নির্বাচনী যুদ্ধকে কেবল তাঁর ব্যক্তিগত নির্বাচন নয়, বরং দিরাই-শাল্লাবাসীর “আমাদের নির্বাচন” আখ্যা দিয়ে বিজয়ের জন্য সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শাল্লায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনুক দেবের ঘোষণা

Update Time : ০৩:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫