Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত-১আহত -১

মনির হোসেন
  • Update Time : ০৩:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ১৭৩ Time View

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে পুটখালী সীমান্তে টহলরত অবস্থায় মোটরসাইকেল দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য সিপাহী মোজাম্মেল হক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক হাবিলদার। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্ত টহল চলাকালীন সময়ে দুর্ঘটনাটি ঘটে। টহলরত অবস্থায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিপাহী মোজাম্মেল ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা হাবিলদার গুরুতর আহত হন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার বলেন, রাতের সীমান্ত টহলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আমাদের এক সিপাহী নিহত হয়েছেন এবং এক হাবিলদার গুরুতর আহত হয়েছেন। আহত সদস্যকে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোল সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত-১আহত -১

Update Time : ০৩:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫