Dhaka ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোয়াজ্জেম সরকার রুবেল
  • Update Time : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ২৪ Time View

দিনাজপুর প্রতিনিধি::দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের শনকা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা এবং শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে (বুধবার) স্বেচ্ছাসেবী সংগঠন “প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা গ্রহণের গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক, ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, “প্রেরণা” পাল্টাপুর ইউনিয়ন টিম লিডার মোঃ নিশাত ইসলাম, সদস্য মোছাঃ মরিয়ম আক্তার ও লিজা খাতুনসহ স্থানীয় আদিবাসী সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক বলেন,

“শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, সচেতনতা ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই পারে সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে। প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা সবসময় মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে।”

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু—এই প্রত্যয় নিয়েই এগিয়ে চলছে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা।

Tag :

Please Share This Post in Your Social Media

প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬