ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক
- Update Time : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৮০ Time View
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলায় যথার্থ মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ইং পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি এবং কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার (১ মে ২০২৬ইং) সকালে উপজেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টি যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সরাইল সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সরাইল জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সরাইল উপজেলা শাখার সভাপতি দেব দাস সিংহ রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক জাফর আহমেদ আকছিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মোঃআব্দুল জব্বার ন্যাপ সভাপতি ও শ্রমিক নেতা, আব্দুস সোবহান মাখন আহ্বায়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগ,
শাহ সোহাগ সাধারণ সম্পাদক, (জাসদ), মোঃ শরীফ উদ্দিন সভাপতি সরাইল উপজেলা প্রেসক্লাব,মোজাম্মেল পাঠান সাধারণ সম্পাদক, সিপিবি,
মোঃ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, উদীচী সরাইল শাখা, সকল পেশাজীবী শ্রমিক সহ সকলেই উপস্থিত ছিলেন
বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রমের সঠিক মূল্য নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তাঁরা আরও বলেন, শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে তাঁদের ন্যায্য অধিকার আদায় করতে,শ্রমের সঠিক মূল্য নির্ধারণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের নিকট উদার্থ আহ্বান রেখে সমাপ্ত হয়।


















