Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

আব্দুর রাজ্জাক
  • Update Time : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১২ Time View

সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ‎জনবান্ধব সেবা মুখী গতিশীল অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার(১৯ মে ২০২৬ ইং)
সকালে সরাইল উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎ প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।

‎র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করা। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই দ্রুত ও সেবা ভোগান্তিহীনভাবে ভূমির বিভিন্ন সেবা পাচ্ছেন। আয়োজিত মেলা
সর্বসাধারণের মাঝে ভূমি সেবা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও সেবা প্রাপ্তি আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজিত ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ও কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো জনাব সলিম উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, মোঃ অলিউর রহমান এবং নাজির-কাম-ক্যাশিয়ার বিকাশ দেবনাথ।

‎এছাড়াও মেলা উদযাপন কমিটির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি সেবাগ্রহীতারা র‍্যালিতে অংশ নেন।

‎আগামী ২১ মে ২০২৬ ইং পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যে কোনো জটিলতার তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরাইল তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

Update Time : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬